বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৫ থেকে ২০তম গ্রেডে ১০ ক্যাটাগরির পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ১৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান;

১. পদের নাম: উপপরিচালক (ক্রীড়া বিজ্ঞান);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫);

২. পদের নাম: সিনিয়র গবেষণা কর্মকর্তা (এক্সারসাইজ ফিজিওলজি);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬);

৩. পদের নাম: সিনিয়র গবেষণা কর্মকর্তা (স্পোর্টস মেডিসিন);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬);

৪. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);

৫. পদের নাম: কোচ (নারী: ব্যাডমিন্টন ১টি ও টেবিল টেনিস: ১টি);

পদসংখ্যা: ২টি;

বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);

৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);

৭. পদের নাম: এস্টিমেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);

৮. পদের নাম: লাইব্রেরি সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

৯. পদের নাম: টেলিফোন অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

১০. পদের নাম: গ্রাইন্ডসম্যান;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী ও অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১ নম্বর পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৫০ বছর, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪৫ বছর এবং ৪ থেকে ১০ নম্বর পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তির পাশের ডাউনলোড বক্স থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে বা অফিসে রক্ষিত বক্সে সরাসরি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ উত্তরা ব্যাংক পিএলসির যেকোনো শাখা হতে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৮ ও ৯ নম্বর পদের জন্য ১০০ এবং ১০ নম্বর পদের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মহাপরিচালক, বিকেএসপি-এর অনুকূলে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২২ নভেম্বর ২০২৬ (অফিস চলাকালীন);

দরকারি কাগজপত্র, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিকেএসপির অফিশিয়াল ওয়েবসাইট

Check Also

২৭৪ জনকে নিয়োগ দেবে বিসিআইসি, আবেদন ফি ২২৩ টাকা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৯টি পদে ২৭৪ জনকে …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks