দেশে ফিরে মা-বাবাকে সময় দিতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন যুবক

ভারতে থাকা বৃদ্ধ বাবা-মাকে বেশি সময় দিতে মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট অব ইঞ্জিনিয়ারিং পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেশবন শানমুগাম। দীর্ঘ ২৩ বছর এই প্রতিষ্ঠানে কর্মরত থাকার পর লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এখন থেকে তিনি পরিবার ও বন্ধুদের দিকে বেশি মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন।

কেশবন জানান, মাইক্রোসফট ছেড়ে আসার সিদ্ধান্তটি তার জন্য মোটেও সহজ ছিল না। তিনি এক্সেল কোপাইলট প্রজেক্টের কাজ এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ করতেন। তবে সবকিছু বিবেচনা করে বাবা-মায়ের পাশে থাকার সিদ্ধান্তটিকেই তিনি সঠিক বলে মনে করেছেন।

এক বার্তায় তিনি লেখেন, ‘মাইক্রোসফটের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ, কারণ তাদের কারণেই আমার পক্ষে এমন একটি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আমার এই যাত্রাকে আনন্দদায়ক, রোমাঞ্চকর ও পরিপূর্ণ করে তোলার জন্য অতীতের এবং বর্তমানের সব সহকর্মীকে অসংখ্য ধন্যবাদ।’

লিংকডইনে তার এই ঘোষণায় শত শত মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্যারিয়ারের শীর্ষ অবস্থান থেকে পরিবারকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্যের ঘরে এক ব্যক্তি লিখেছেন, ‘এটি সম্ভবত আপনার জীবনের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে।’ আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু বাবা-মাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, আপনার জন্য শুভকামনা।

যে কাজ উপভোগ্য তা ছেড়ে আসা কঠিন হলেও বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোকে জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য দারুণ এক কারণ হিসেবে অভিহিত করেছেন অনেকে।
সূত্র: এনডিটিভি

Check Also

গেম খেলতে গিয়ে মোবাইল বিস্ফোরণ, একসঙ্গে আহত ২, চিরতরে চোখ হারাতে বসেছেন একজন

রায়পুরে অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুরুতর আহত …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks