ওয়ালটনে চাকরি, বিমা-ভাতাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাবল সেলস কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ক্যাবল সেলস কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ক্যাবলের ধরন, স্পেসিফিকেশন এবং এর ব্যবহার সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: ৬০,০০০-১,০০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৬

Check Also

প্রাণ গ্রুপে ২০ জনকে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে ২০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks