গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো রোড এলাকায় ইউনাইটেড ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ছাড়া আশপাশের কয়েকটি স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের কমান্ডার মো. আব্দুল মান্নান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

Check Also

নিউগিনি প্রপার্টিজে হামলা ভাঙচুর: প্রধান আসামির জামিন

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট, চুরির মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks