৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

রাজশাহীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়ি থেকে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাতে রাজশাহীর নগরীর কেদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলী খাতুন নিজ বাড়িতে একাই বসবাস করতেন। রোববার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে বাড়িতে ভাড়া থাকা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত বেলী খাতুনের চার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন। তার স্বামী কয়েক বছর আগে মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

এদিকে, বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে। পরে ময়নাতদন্তের জন্য রোববার রাতেই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি।

Check Also

পুরুষদের যে কাজটি মেয়েদের আকর্ষণ করে তোলে

নারী-পুরুষের রসায়ন নারীর মনের মতোই জটিল বিষয়। তবুও গবেষকরা জানতে আগ্রহ প্রকাশ করেন ‘ল অফ …

আমাকে লাইক দিন
Premium SEO Backlinks
Premium SEO Backlinks