নগদে জব সার্কুলার, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির সার্ভিস প্ল্যানিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সার্ভিস প্ল্যানিং
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমআইএস (MIS), আইটি (IT) বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: DFS, ফিনটেক (FinTech), ব্যাংকিং, টেলিযোগাযোগ বা প্রযুক্তি খাতে কাজের দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬

Check Also

অ্যাপেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি, বিমাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইনার-ডিজাইন ল্যাব বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks