গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগে করা মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ডের এ আদেশ দেন।

নাশকতামূলক কার্যক্রমে সম্পৃক্ত সন্দেহে গত ২২ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে রবিউলকে আটক করে ডিবি। পরদিন আদালতে তুলে তাকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত তার ৪ দিনের রিমান্ড দেয়। এরপর ২৭ সেপ্টেম্বর তাকে আরও চারদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত। পরবর্তীতে আজ তৃতীয় দফায় ভারতীয় এ নাগরিককে রিমান্ডে পাঠানো হয়।

এর আগে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিকে উত্তরা পশ্চিম থানা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট দেখান। নিজেকে ভারতীয় নাগরিক বলে জানালেও তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি যাচাই করে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের কোনো মিল নেই।

তিনি ইতোপূর্বে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও বাংলাদেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উপস্থাপন করতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্য দেন। ধারণা করা হচ্ছে আসামি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত।

সম্প্রতি ঢাকা শহরসহ সারাদেশে নাশকতা মূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকতে পারে মর্মে সন্দেহ করা হচ্ছে। তাকে আপাতত ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মতে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।

Check Also

৮ মাস পর উৎপাদনে ফিরে দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা

তীব্র গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দুদিনের মাথায় আবারও …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks