এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে ম্যানেজার, ইএইচএস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বা এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: ম্যানেজার, ইএইচএস

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: এফএমসিজি ফ্যাক্টরি, ভবানীপুর, গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর; অধিক যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারফাইটিং, সেফটি, ইন্টারনাল অডিট ও সেফটি অডিট এবং ঝুঁকি শনাক্তকরণ বিষয়ে বাস্তব জ্ঞান থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার সক্ষমতাও থাকতে হবে।

এ ছাড়া ভালো নেতৃত্ব ও আন্তঃব্যক্তিক যোগাযোগের দক্ষতা, চমৎকার যোগাযোগ দক্ষতা, পরিবর্তন ব্যবস্থাপনায় সক্ষমতা, স্টেকহোল্ডার নেতৃত্বের দক্ষতা এবং ডিজিটালভিত্তিক সেফটি কালচার গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা: বেতনের পাশাপাশি প্রার্থীরা কারের খরচ বাবদ রিইম্বার্সমেন্ট ভাতা, বার্ষিক পারফরম্যান্স ইনসেনটিভ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার সময় বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।

Check Also

রাজধানীতে মাদক ব্যবসায় যুক্ত ২৭.৪ শতাংশ ১৫ বছরের শিশু

ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে অটোরিকশায় মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল এক কিশোর। সন্দেহ হওয়ায় বছিলা চেকপোস্টে রিকশাটি …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks