অভিযোগের ‘সত্যতা’ মেলায় পদ হারালেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত মে মাসে শপথ নেওয়ার পাঁচ মাসের মাথায় পদত্যাগ করলেন মিজ মিষ্টি।

স্পিকারের কাছে যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে সুনির্দিষ্টভাবে কোনো কারণ উল্লেখ না করে ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ পদত্যাগ করছেন বলে উল্লেখ করেছেন তিনি।

ইতোমধ্যে জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।

সম্প্রতি ঢাকার মিরপুর এলাকার বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যে হামলার ঘটনাটি ঘটেছে, সেটার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

যদিও মিজ মিষ্টি শুরু থেকেই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বিএনপি’র ওই নারী এমপির বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Check Also

দুই দফা বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি ক্রিস্টার, হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় দুই দফা বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও ৫০ বছর বয়সী …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks