সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে কো-অর্ডিনেটর–অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স পদে জনবল নিয়োগ দিচ্ছে। ঢাকায় স্থায়ীভাবে কাজের জন্য এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

পাঁচ বছরের ফিক্সড টার্ম রেগুলার চুক্তিতে এ নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: কো-অর্ডিনেটর-অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: ঢাকা

নিয়োগের ধরন: ফিক্সড টার্ম রেগুলার (৫ বছর)

পদের দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত ব্যক্তি অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট ও প্রস্তাব তৈরির প্রক্রিয়ায় অ্যাওয়ার্ডস ম্যানেজারকে সহযোগিতা করবেন। ডোনারের নিয়মনীতি এবং সেভ দ্য চিলড্রেনের নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করে অ্যাওয়ার্ড ব্যবস্থাপনায় মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া নির্ধারিত অনুদানের পুরো অ্যাওয়ার্ড চক্রে কাজ করা, অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সংরক্ষণ ও রেকর্ড রাখা এবং বাজেট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে।

বেতন: আবেদনের সময় বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতনের তথ্য উল্লেখ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতন উল্লেখ করা হয়নি।

আবেদন যেভাবে: আবেদনকারীকে কভার লেটার ও হালনাগাদ সিভি একসঙ্গে একটি ডকুমেন্টে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬।

শুধু প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।

Check Also

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ৯ম থেকে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks