ব্যুরো বাংলাদেশে নিয়োগ, বৈশাখি ভাতাসহ থাকছে অন্যান্য সুবিধা

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ ‘সহকারী ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম ব্যুরো বাংলাদেশ
বিভাগের নাম ফুড অ্যান্ড বেভারেজ
পদের নাম সহকারী ম্যানেজার
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক (হোটেল ম্যানেজমেন্ট/হসপিটালিটি ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট)
অভিজ্ঞতা ৩-৫ বছর
বেতন ও অন্যান্য সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে। সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং স্বাস্থ্য তহবিলসহ অন্যান্য সুবিধাদি দেওয়া হবে।
বয়সসীমা ৩৫ বছর
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৭ অক্টোবর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ব্যুরো বাংলাদেশ।