সাবেক এমপির বাসায় কেক কাটার সময় ১৫ ছাত্রলীগ নেতাকর্মী আটক

রাজধানীর উত্তরায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শওকত হাসানুর রহমানের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে শওকত হাসানুর রহমানের ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, আটক ব্যক্তিরা কেন ওই বাসায় জড়ো হয়েছিলেন এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তারা সেখানে কেক কাটতে জড়ো হয়েছিলেন, এমন তথ্যও পুলিশের কাছে এসেছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Check Also

এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল চট্টগ্রাম

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks