চাকরি দেবে এসএমসি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ
অন্যান্য যোগ্যতা: টেন্ডার ব্যবস্থাপনা এবং চুক্তি সংক্রান্ত আলোচনার দক্ষতা।
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বার্ষিক কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডব্লিউপিপিএফ (WPPF), দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬

Check Also

২৩৪ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ, এইচএসসি পাসেই চাকরির সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি পদে ২৩৪ জনকে নিয়োগ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks