১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ ও ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কিছু পদ স্থায়ী এবং কিছু পদ অস্থায়ী। 

আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিভাগ এবং ইনস্টিটিউটের নাম: 

চারুকলা ইনস্টিটিউট

সহকারী অধ্যাপক: ৫টি স্থায়ী পদ

প্রভাষক (ছাপচিত্র বিষয়): ১টি স্থায়ী পদ

প্রভাষক (শিল্পকলার ইতিহাস বিষয়): ১টি স্থায়ী পদ

প্রভাষক (ভাস্কর্য বিষয়): ১টি স্থায়ী পদ

নাট্যকলা বিভাগ

প্রভাষক: ২টি স্থায়ী পদ

আধুনিক ভাষা ইনস্টিটিউট

প্রভাষক: ২টি স্থায়ী পদ

ইতিহাস বিভাগ

প্রভাষক: ১টি স্থায়ী পদ

প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ২টি স্থায়ী পদ

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ

প্রভাষক: ২টি অস্থায়ী পদ

একাউন্টিং বিভাগ

প্রভাষক: ২টি স্থায়ী পদ

ম্যানেজমেন্ট বিভাগ

প্রভাষক: ১টি স্থায়ী পদ

প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ২টি স্থায়ী পদ

অর্থনীতি বিভাগ

প্রভাষক: ২টি অস্থায়ী পদ

সমাজতত্ত্ব বিভাগ

প্রভাষক: ২টি স্থায়ী পদ

লোকপ্রশাসন বিভাগ

প্রভাষক: ১টি স্থায়ী পদ

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ২টি অস্থায়ী পদ

প্রভাষক: ১টি স্থায়ী পদ

নৃবিজ্ঞান বিভাগ

প্রভাষক: ১টি স্থায়ী পদ

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ

প্রভাষক: ২টি স্থায়ী পদ

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ

প্রভাষক: ২টি স্থায়ী পদ

উদ্ভিদবিজ্ঞান বিভাগ

প্রভাষক (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে): ৪টি অস্থায়ী পদ

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ

প্রভাষক: ১টি স্থায়ী পদ

বেতন ও গ্রেড: সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে বেতন দেওয়া হবে। প্রভাষক পদে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৯ম গ্রেডে বেতন দেওয়া হবে। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও বিস্তারিত: নিয়োগের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করা যাবে।

আবেদনের নির্ধারিত ফরম এবং প্রকাশনার তালিকার প্রোফর্মা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ফরমস অংশ থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন যেভাবে: সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নির্ধারিত ফরমে ছয় সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দাখিল করতে হবে।

আবেদন শেষ: আবেদনপত্র আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। অফিসের সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

দাখিল করা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও অন্যান্য কাগজপত্র ফেরতযোগ্য নয়।

যোগাযোগ: ০২৩৩৪৪৬০৭৬৫-৭৪, ৭৯-৯১, এক্স-৪২০১।

বিস্তারিতে জানতে নিচে দেখুন।