স্টোর বিভাগে নিয়োগ দেবে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি মেডিকেলটির স্টোর বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
পদের নাম: ম্যানেজার
বিভাগ: স্টোর
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বি.কম অথবা এম.কম
অন্যান্য যোগ্যতা: হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চিকিৎসা ও অ-চিকিৎসা সংক্রান্ত সামগ্রী, সাধারণ ও প্রকৌশল সরঞ্জাম, হাউসকিপিং ও অফিস সামগ্রী এবং অন্যান্য স্টোর-আইটেম ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ থেকে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৬ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬