জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘এগ্রি সেলস অফিসার (জেও টু অফিসার)’ পদে কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি);
পদের নাম: এগ্রি সেলস অফিসার (জেও টু অফিসার);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
