যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আল্টিমেটাম দিল ইরান

আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেওয়ার জন্য ৫ দিনের সময়সীমা দিয়েছে ইরান। শর্ত না মানলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রেজাই জানান, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি খুলবে না। একই সঙ্গে শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, হরমুজ প্রণালি আলোচনার জন্য একটি ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করছে। আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আবার আস্থা তৈরি করতে হবে।

রেজাই আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের আগের শর্তও আর গ্রহণ করবে না।

তিনি বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ বেছে নিয়েছি, তা পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে।’

ইরানের জনগণের আস্থা অর্জন করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন রেজাই।

এদিকে ইরানের বিমান চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন তিনি। ইরানের বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Check Also

বিএনপি পাঁচ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে, এই …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks