চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৭ মিনিটে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে এ রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। পরবর্তীতে ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে সার্ভিস স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার পথে একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। বিষয়টি নজরে আসার পরপরই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

তিনি জানান, প্রকৌশলীরা দ্রুত পেছনের দরজার যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর আবার ট্রেন চলাচল চালু করা হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সার্ভিস স্বাভাবিক রয়েছে।

Check Also

বিএনপি পাঁচ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে, এই …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks