ওয়ালটনে চাকরি, সার্ভিস বেনিফিটসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে এমবিএ থাকলে অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা: সোলার প্যানেল, সোলার পিভি (PV) সিস্টেম এবং সংশ্লিষ্ট পণ্য সম্পর্কে গভীর ধারণা।কম্পিউটারে এমএস এক্সেল (MS Excel), পাওয়ারপয়েন্ট (PowerPoint) এবং ডেটা বিশ্লেষণ বা রিপোর্টিং টুলের ওপর ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: কর্মক্ষমতা-ভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, সার্ভিস বেনিফিট, ডব্লিউপিপিএফ, উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা (আংশিক ভর্তুকি)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬

Check Also

ঢাকায় নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন, লাগবে না অভিজ্ঞতা

পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড ‘ইন্টার্ন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks