অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের ছাত্রীর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের এক ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন; অনাগত শিশুটিকেও বাঁচানো যায়নি।

বুধবার ভোর ৫টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ওই নারী মারা যান বলে জানিয়েছেন তার স্বামী জোবায়ের হোসেন।

মারা যাওয়া নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।

জোবায়ের হোসেন বলেন, দেড় বছর আগে তাদের বিয়ে হয়। আগামী মাসেই তাদের প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল।

শুক্রবার মুরাদনগর গ্রামের বাড়িতে থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ বলেন, নূর জাহান কলেজের বাংলা বিভাগের ৬১তম আবর্তন ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, “নূর জাহান মেধাবী ও আন্তরিক মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করত। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।”

Check Also

প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্রুত, শিবির চেক দিতে বলছিলাম’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে তার ছোট ভাই আবরার ফাইয়াজ বলেছেন, …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks