ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ
বিভাগ: ভ্যাট
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ভ্যাট নথিপত্র প্রস্তুত ও যথাসময়ে দাখিলে সহায়তা। ভ্যাট ব্যবস্থাপনা সফটওয়্যারে ভ্যাট সংক্রান্ত রেকর্ড, প্রতিবেদন এবং রিটার্ন সংরক্ষণ ও হালনাগাদে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি)—যার আওতায় স্বামী/স্ত্রী, সন্তান ও পিতামাতার মতো নির্ভরশীলরাও অন্তর্ভুক্ত—এবং মাতৃত্বকালীন বিমা, ছুটির বিনিময়ে অর্থ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

Check Also

৮ জেলায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড

সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks