৩ জেলায় নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন নেওয়া শুরু

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন, জুট ডিভিশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: অফিসার
বিভাগ: প্রোডাকশন, জুট ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও প্রোডাকশনে বিএসসি
অন্যান্য যোগ্যতা: উৎপাদন খাতে দক্ষতা (টেক্সটাইল বা পাট শিল্পে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর

কর্মস্থল: কুমিল্লা, ফরিদপুর, নরসিংদী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

Check Also

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিনিয়র অফিসার নিয়োগ, লাগবে স্নাতক পাস

ব্র্যাক ইউনিভার্সিটি ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks