অভিজ্ঞতা ছাড়াও আকিজ গ্রুপে চাকরি পেতে আবেদন করুন

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফুড টেকনোলজি/রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়নে বিএসসি ও এমএসসি
অন্যান্য যোগ্যতা: বেভারেজ, ডেইরি, ফুডে (প্যাকেজ) ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬

Check Also

আইসিটি বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks