মীনা বাজার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ডটি চিফ ক্যাশিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: চিফ ক্যাশিয়ার
বিভাগ: রিটেল আউটলেট
লোকবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে বিবিএ বা এমবিএ
অন্যান্য যোগ্যতা: ই-কমার্স, হোটেল, রেস্তোরাঁ, সুপার স্টোরে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution