৮৫ জনকে নিয়োগ দেবে পল্লী উন্নয়ন বোর্ড, আবেদন ফি ১০০ টাকা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য ৩টি পদে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অফলাইনে
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
  • প্রার্থীর ধরন: নারী – পুরুষ
  • কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা
  • বয়স: ৮ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা: যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নং-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট- এ৪, খুলশী, চট্টগ্রাম। আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক খুলশী শাখা, চট্টগ্রাম এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।