ধান গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা শিথিলযোগ্য

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির একটি প্রকল্পের জন্য ২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর সকাল ১০টায়। আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

এক নজরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অফলাইনে (ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস)
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী – পুরুষ
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। তবে অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর এর অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।