যমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ৩ জেলায় কাজের সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ ‘প্লাজা ম্যানেজার (ইনচার্জ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা বিবিএস ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ
পদের নাম প্লাজা ম্যানেজার (ইনচার্জ)
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন পুরুষ
শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা বিবিএস
অভিজ্ঞতা ৫-১০ বছর
বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
বয়সসীমা ২৫-৪৫ বছর
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: ঝিনাইদহ, খুলনা ও সিলেট জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন যমুনা গ্রুপ।

Check Also

চাকরি দিচ্ছে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ড-মুনাফার অংশসহ রয়েছে নানান সুবিধা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks