চাকরি দিচ্ছে বসুন্ধরা, পাবেন আবাসন সুবিধাও

বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বসুন্ধরা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ / অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্সে বিবিএ অথবা স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইস্পাত শিল্প/ এফএমসিজি/ ভারী শিল্প প্রকল্পে দক্ষতা। অ্যাকাউন্টিং নীতি, আর্থিক নিয়ন্ত্রণ এবং কর আইন সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: ৫ থেকে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম (মিরসরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, পিক ড্রপ সুবিধা, প্রকল্পস্থলে একক থাকার ব্যবস্থা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Check Also

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks