ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বাড়লেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের ফলে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সত্ত্বে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ভবিষ্যত দর ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

Check Also

হরমুজে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসি

হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি সুপারট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks