ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণ: চার পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্তরা হলেন এএসআই (নিযুক্ত এটিএসআই) খোকন, আশিকুর রহমান, গোলাম মোস্তফা এবং ফজলে রাব্বি। তাদের পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Check Also

১৬ জেলায় এসএসসি পাসেই নিয়োগ দেবে আড়ং ডেইরি

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks