ইসরায়েল শয়তান, যুক্তরাষ্ট্র হচ্ছে মহাশয়তান: ইরানের স্পিকার

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বুধবার (০২ সেপ্টেম্বর) এএফপির বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গালিবাফ তার বার্তায় মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাক বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির ঘটনাগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিরপরাধ শিশুদের হত্যা ও গণহত্যার মতো আচরণ সরাসরি শয়তানের মতো কর্মকাণ্ডের পরিচয় দেয়।

নিজের উক্তি তুলে ধরে গালিবাফ বলেন, ‘যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর যে একই কাজ করা ছোট শয়তানকে রক্ষা করে, সে-ই হলো “মহাশয়তান”।’

Check Also

১৬ জেলায় এসএসসি পাসেই নিয়োগ দেবে আড়ং ডেইরি

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks