ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

ক্যানসারের সাথে লড়াইয়ের দিনগুলোতে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত, প্রার্থনা মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসার জয়ের আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেই মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে নওমান ইজাজ বলেন, ‘আমার রোগ শনাক্তের পর বন্ধু গোহর বাট নিয়মিত সূরা আর-রহমান পাঠের পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ, সূরা তিলাওয়াত শুরু করার পর চিকিৎসকেরা আর কোনো টিউমার খুঁজে পাননি।’

এই পাকিস্তানি তারকা বিশ্বাস করেন, তার সুস্থ হয়ে ওঠার পেছনে সূরা আর-রহমান পাঠ ও ঐশ্বরিক অনুগ্রহ অলৌকিক ভূমিকা পালন করেছে। কেমোথেরাপি শুরু হওয়ার ঠিক আগেই চিকিৎসকেরা দ্বিতীয় টিউমারটি আর পাননি। সেই ঘটনার পর থেকে তিনি নিয়মিত প্রতিদিন সূরা আর-রহমান তিলাওয়াত করছেন এবং এই অধ্যায়কে জীবনের অন্যতম গভীর পরিবর্তনকারী অভিজ্ঞতা হিসেবে দেখেন।

পাকিস্তান ড্রামা ও চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ অভিনেতা নওমান ইজাজ। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ ও ‘রকিব সে’। এ ছাড়া ‘রামচাঁদ পাকিস্তানি’ ও ‘ভিরসা’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Check Also

আন্দোলনে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্দোলনে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ত্যাগ করার নির্দেশ …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks