ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে আইএফআইসি ব্যাংক, বেতন ৬৯ হাজার

আইএফআইসি ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা কোনো ধরনের কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। প্রবেশন অবস্থায় ৬৯ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হলে ৮২ হাজার টাকা বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৬৯, ৪০০-৮৫,২০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ অক্টোবর ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক আইএফআইসি ব্যাংক পিএলসি করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*