কারখানায় নিয়োগ দেবে আকিজ ফুড, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল (প্রিন্টিং ও প্যাকেজিং ইউনিট) বিভাগ ইঞ্জিনিয়ার/ সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: ইঞ্জিনিয়ার/ সিনিয়র ইঞ্জিনিয়ার
বিভাগ: ইলেকট্রিক্যাল (প্রিন্টিং ও প্যাকেজিং ইউনিট)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ইউটিলিটি সিস্টেমের সুষ্ঠু পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬

Check Also

সূর্যের হাসি ক্লিনিকে নিয়োগ, থাকছে আকর্ষণীয় বেতন প্যাকেজ

সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks