ওয়ান ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের এই বাণিজ্যিক ব্যাংকটি ইসলামী ব্যাংকিং উইন্ডো পদের জন্য জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।
এক নজরে ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
- পদের নাম: ইসলামী ব্যাংকিং উইন্ডো
- লোকবল নিয়োগ: ১১ জন
- শিক্ষাগত যোগ্যতা: ইসলামিক স্টাডিজ/আরবি, ব্যবসায় প্রশাসন/ব্যাংকিং এবং ফিন্যান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/অর্থনীতি/অন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
- অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- বয়সসীমা: উল্লেখ নেই
- কর্মস্থল: যেকোনো স্থানে
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৫

Leave a Reply