ইজি ফ্যাশনে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে দ্রুত আবেদন করুন

ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠানটি প্রোডাকশন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: প্রোডাকশন ম্যানেজার
পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা যেতে পারে।
অন্যান্য যোগ্যতা: উৎপাদন প্রক্রিয়া, ত্রুটিপূর্ণ পণ্য নিয়ন্ত্রণ এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ৪০ থেকে ৫০ বছর

কর্মস্থল: ঢাকা (মালিবাগ, রামপুরা)
বেতন: ৫০ থেকে ৬০ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬

Check Also

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে কো-অর্ডিনেটর–অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স পদে জনবল নিয়োগ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks