তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন চোর, বাঁচতে ৯৯৯-এ কল

গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মীয়মাণ একটি পাওয়ার প্ল্যান্ট থেকে কামরুল নামের একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছেন।

তিনি ৯৯৯-এ ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। পরে ৯৯৯ তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

বুধবার (১৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের লিডার বৌদ্ধদেব সরকার ৯৯৯-এ বিষয়ে নিশ্চিত করেন।

৯৯৯-এ আসা কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।

ঘটনা সূত্রে জানা যায়, কলার এবং তার একজন সহযোগী জিহাদ (১৮) দুজন মিলে বিদ্যুতের তার চুরি করতে যান। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান।

কলার জানান, তিনি নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হন। তবে তার আঘাত ততটা গুরুতর নয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৯৯৯-এ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।

Check Also

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks