পপুলার ফার্মায় চাকরি, সপ্তাহে ছুটি দুই দিন

পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/ ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটিকালীন যাতায়াত ভাতা, লাভের অংশ (প্রফিট বোনাস), অর্জিত ছুটির নগদায়ন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ), সাপ্তাহিক ২ দিন ছুটি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬

Check Also

ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২০ অক্টোবর

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি প্রোডাক্ট বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks