রাজধানী ও এর আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ ভোরে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে স্বল্পমাত্রার এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর শিবপুর উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভোরের এই ভূমিকম্পের কারণে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে গত বছরও নরসিংদী এলাকায় বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মধ্যে কিছু ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছিল।

Check Also

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কটূক্তি’ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি স্লোগানের ভিডিওতে লাইক দেওয়ায় পিরোজপুরের …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks