২৯ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ৫৬ টাকা

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজে ৫টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই রাজবাড়ীর স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই রাজবাড়ীর স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: রাজবাড়ী

বয়স: ১ অক্টোবর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

Check Also

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Premium SEO Backlinks
Premium SEO Backlinks