ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানে যুদ্ধ করতে এসেছে যুক্তরাষ্ট্র: আব্বাস আরাঘচি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শুরুর ক্ষেত্রেও ওয়াশিংটনের হিসাবে ভুল ছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গোয়েন্দা ব্যর্থতার কারণে তাদের বিভিন্ন বিষয়কে ভুলভাবে মূল্যায়নের ইতিহাস রয়েছে। হরমুজ প্রণালিতে মার্কিন পদক্ষেপগুলো আরও বড় ধরনের ভুল হিসাবের প্রমাণ।

আরাঘচি আরও উল্লেখ করেন, ভুয়া খবরের চেয়েও ভুয়া গোয়েন্দা তথ্য আরও বেশি ক্ষতিকর ও বিপজ্জনক। মূলত মার্কিন সরকারের ভুল নীতি ও ভুল সিদ্ধান্তের তীব্র সমালোচনা করতেই তিনি এই মন্তব্য করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং কৌশলগত জলপথে মার্কিন কার্যক্রম নিয়ে তেহরানের অবস্থান তিনি এই বার্তার মাধ্যমে স্পষ্ট করেছেন।

সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর বিভিন্ন পদক্ষেপ ও কৌশলগত তৎপরতার প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন শীর্ষ এই ইরানি কূটনীতিক। এর ফলে দুই দেশের মধ্যকার চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আলজাজিরা

Check Also

এক বোতল পানির দাম ২.৬০ টাকা বেশি নেওয়ায় জরিমানা হলো দেড় লাখ টাকা!

বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় প্রায়ই পানির বোতলের দাম বেশি নেওয়ার অভিযোগ ওঠে। কেউ কেউ এর প্রতিবাদ করেন, …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks