ফের আন্দোলনে উত্তাল ভারত, ব্যারিকেড ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা

ছাত্র আন্দোলনে ফের উত্তাল হয়ে উঠেছে ভারত। প্রশ্নফাঁস এবং চাকরিতে নিয়োগ পরীক্ষার দুর্নীতির প্রতিবাদে দেশটির ঝাড়খণ্ড রাজ্যে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। টানা ১৭ ধরে চলা এই আন্দোলন সোমবার (১০ আগস্ট) হঠাৎ সহিংস হয়ে উঠেছে। রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করেছে পুলিশ। তবে জলকামানের সামনে দাঁড়িয়েই বিক্ষোভকারীরা নাচতে শুরু করেন, যা দিল্লি-পাটনার সাম্প্রতিক আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে।

দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC) এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। এর ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

নিয়োগ পরীক্ষার নিয়মে বড় ধরনের সংস্কারের দাবিতে এই আন্দোলন চলছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে অনড় অবস্থানে রয়েছেন পরীক্ষার্থীরা।

সোমবার সকালে ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে এসে জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে ঝাড়খণ্ড বিধানসভার দিকে এগিয়ে যান।

ছাত্রনেতা দেবেন্দ্র মাহতো আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সরকারের পক্ষ থেকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাঁচির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসায় প্রশাসন। মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ বাহিনী।

শহরের বেশিরভাগ স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। রাঁচিতে ঢোকার পথে বাস ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের আটকাতে চেষ্টা করে পুলিশ।

এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিও।

আন্দোলনকারীদের শান্ত করতে সরকারের পক্ষ থেকে একাধিক বৈঠক করা হলেও সমাধান আসেনি। সরকারের দাবি, তারা শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে।

তবে শিক্ষার্থীরা জানান, সরকার ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিল করতে চেয়েছে। তারা জেসিসি ও জিপিসির দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষে রবীন্দ্র পাসওয়ান বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমানে অনশনে রয়েছেন ছয়জন আন্দোলনকারী।

এর আগে দুর্নীতির অভিযোগে গত রোববার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন। সিআইডি সমন জারির পর এই পদত্যাগের ঘটনা ঘটে।

এর আগে, গত ২২ জুলাই পদত্যাগ করেছিলেন জিপিসি চেয়ারপারসন এল খিয়াংতে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশ্য অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Check Also

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জরুরি …

Popup Content
Premium SEO Backlinks
Premium SEO Backlinks