হঠাৎ ‘র’ এর প্রধান ঢাকায়

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে ভারতীয় প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।

সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দুই পক্ষের তৎপরতা বাড়ার মধ্যেই ‘র’ প্রধানের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশে আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও সরকারি সূত্র জানিয়েছে।
সুত্রঃ ভোরের কাগজ

Check Also

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks