বিনা মূল্যে গুগলের এআই কোর্স, মিলবে সার্টিফিকেট

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে দক্ষতা বাড়াতে আগ্রহীদের জন্য বিনা মূল্যের অনলাইন কোর্স চালু রেখেছে গুগল। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী কিংবা পেশাজীবীরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সগুলো সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা গুগলের পক্ষ থেকে বিনা মূল্যের ডিজিটাল ব্যাজ বা সার্টিফিকেট পাবেন।

গুগল ক্লাউডের Generative AI Learning Path–এর আওতায় এ কোর্সগুলো পরিচালিত হচ্ছে। এগুলো স্বল্প সময়ের, এবং যেকোনো সময় শুরু করা যায়। নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হয় না এবং আবেদন করারও নির্দিষ্ট শেষ তারিখ নেই।

যেসব কোর্স রয়েছে—

শিক্ষার্থীদের জন্য গুগল এআই সম্পর্কিত একাধিক বিষয়ক কোর্স উন্মুক্ত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১. জেনারেটিভ এআই পরিচিতি: জেনারেটিভ এআই কী, এর ব্যবহার এবং প্রচলিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে এর পার্থক্য নিয়ে প্রায় ৪৫ মিনিটের প্রাথমিক কোর্স।

২. বৃহৎ ভাষা মডেল (এলএলএম) পরিচিতি: বৃহৎ ভাষা মডেল (এলএলএম) কীভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার করা হয়, তা নিয়ে প্রায় ৪৫ মিনিটের কোর্স।

৩. দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচিতি: দায়িত্বশীল এআই কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং গুগল কীভাবে তাদের পণ্য ও সেবায় এআই ব্যবহার করে, তা নিয়ে সংক্ষিপ্ত কোর্স।

৪. ভার্টেক্স এআই-এ প্রম্পট ডিজাইন: কার্যকর প্রম্পট লেখা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ এআই থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কৌশল এবং ছবি বিশ্লেষণসহ বিভিন্ন দক্ষতা শেখানো হয়। কোর্সটির সময় প্রায় ৫ ঘণ্টা ১৫ মিনিট।

৫. গুগল ক্লাউডে এআই নীতিমালার প্রয়োগ: বাস্তব ক্ষেত্রে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিমালা কীভাবে প্রয়োগ করা হয় এবং গুগল ক্লাউডে তা কীভাবে বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে প্রায় দেড় ঘণ্টার কোর্স।

কারা আবেদন করতে পারবেন—

গুগলের এই কোর্সগুলোতে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তি অংশ নিতে পারবেন। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বিভিন্ন পেশা ও শিক্ষাক্ষেত্রের মানুষ এসব কোর্সে নিবন্ধন করতে পারবেন।

কী কী সুবিধা মিলবে—

কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি নেই। অংশগ্রহণকারীরা বিনা মূল্যে এআই–সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি কোর্স শেষ করলে গুগলের ডিজিটাল ব্যাজ বা সার্টিফিকেট পাবেন, যা জীবনবৃত্তান্ত ও পেশাগত প্রোফাইলে যুক্ত করা যাবে।

আবেদনের নিয়ম—

আগ্রহীদের প্রথমে গুগল ক্লাউডের অফিশিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর পছন্দের কোর্স নির্বাচন করে ভিডিও, পাঠ্যসামগ্রী, কুইজ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সব ধাপ সফলভাবে শেষ করলে প্রোফাইল থেকে ডিজিটাল ব্যাজ বা সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

আবেদনের সময়সীমা—

নিবন্ধনের কোনো শেষ তারিখ নেই, তাই সুবিধাজনক সময়ে কোর্স শুরু করা যাবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks