বোমা হামলায় আশঙ্কায় দেশজুড়ে হাই এলার্ট জারি, পুলিশ বলছে ‘গুজব’

বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।  তবে বোমা হামলার বিষয়টি গুজব বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলেছে সদর দফতর।

এরইমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের ম্যাসেজের মাধ্যমেও জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দফতর।

Check Also

একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের অন্তত ৪০টি বাড়িতে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks