আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টেন্ট – ডিপো পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: অ্যাকাউন্টেন্ট – ডিপো
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নগদ অর্থ ও ব্যাংকিং ব্যবস্থাপনা, স্টক ও স্টোর ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন, এইচআর (HR) ও বিক্রয় সংক্রান্ত সফটওয়্যার ব্যবস্থাপনায় দক্ষতা।
অবিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৯,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: অবিবাহিতদের জন্য আবাসন, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution