ভারতে যাওয়ার সময় বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আটক

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে টাঙ্গাইলের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ‘স্টপ লিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।

আটক মো. হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

ওসি সাইফুর রহমান বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে মামলার সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার নামে মির্জাপুর থানায় একটা রাজনৈতিক মামলা রয়েছে মর্মে জানা যায়।

Check Also

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা আবারও রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks