আকিজ গ্রুপে চাকরি, আবেদন চলবে আরও ৫ দিন

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কিউসি বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগের নাম: কিউসি
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমএসসি (কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি/ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি)
অন্যান্য যোগ্যতা: এসওপি প্রস্তুতি, ডকুমেন্টেশন তৈরিতে দক্ষতা
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: হবিগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, এলএফএ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর  ২০২৫

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*