জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৪ ক্যাটাগরির পদে ‘অফিসার ক্যাডেট’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) ও ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে দেওয়া হবে এ নিয়োগ। আবেদন ২৮ জুলাই থেকে শুরু হয়েছে—চলবে ২৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;
পদের নাম: অফিসার ক্যাডেট;
পদসংখ্যা: নির্ধারিত নয়:
বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
যেসব বিভাগে নিয়োগ দেবে—
১. সিগন্যালস কোর (পুরুষ);
২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ);
৩. আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক—পুরুষ ও মেডিক্যাল ফিজিসিস্ট-পুরুষ/মহিলা);
৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) (পুরুষ);
আবেদনের শিক্ষাগত যোগ্যতা—
১. সিগন্যালস কোর: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;
২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;
৩. আর্মি এডুকেশন কোর (এইসি): অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ে স্নাতকে (সম্মান) সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;
৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;
শারীরিক যোগ্যতা—
উচ্চতা (পুরুষ): ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি);
উচ্চতা (মহিলা): ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি);
ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ২৮ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে);
বৈবাহিক অবস্থা—
পুরুষ: অবিবাহিত হতে হবে। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবেন;
মহিলা: অবিবাহিতা/বিবাহিতা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান পাশে Apply Now বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন;
আবেদন ফি: আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ আগস্ট ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট
