প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে ধরে বিয়ে দিলেন স্বামী, ভিডিও ভাইরাল

ভারতের বিহারের সমস্তিপুরে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর নিজেই তাদের বিয়ের আয়োজন করেছেন এক স্বামী। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সমস্তিপুরের বাসিন্দা অনুরাধা কুমারীর সঙ্গে কয়েক বছর আগে মনোহর কুমারের বিয়ে হয়। তাদের সংসারে সন্তানও রয়েছে। এরই মধ্যে অনুরাধার সঙ্গে পান্নালাল যাদব নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পান্নালালও বিবাহিত এবং দুই সন্তানের বাবা।

খবরে বলা হয়, সম্প্রতি মনোহর কুমার স্ত্রী অনুরাধা ও তার প্রেমিক পান্নালালকে একসঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার পর তিনি গ্রামের মাতব্বরদের ডেকে বিষয়টি নিয়ে বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতেই অনুরাধা ও পান্নালালের বিয়ের ব্যবস্থা করা হয়। সেই ঘটনার ভিডিওই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঘটনাটিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন, আবার কেউ স্বামীর সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে মনে করেছেন। এক নেটিজেন লিখেন, চারদিকে শুধু পরকীয়ার ঘটনাই দেখা যাচ্ছে, বিষয়টি সত্যিই বিরক্তিকর। আরেকজনের মন্তব্য, স্বামীর জন্য খারাপ লাগছে। তবে যে মানুষ আপনার সঙ্গে থাকতে চায় না, তাকে জোর করে আটকে রাখার কোনো অর্থ নেই।

সূত্র: আনন্দবাজার

Check Also

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks